সবকিছু ভেঙেচুরে আগুন জ্বালাব একদিন!
যে আগুনে পুড়ে যাবে আমার যাবতীয়
দুঃসহ দুঃসময়, পুড়ে যাবে শতাব্দীর
সংসার-সম্বন্ধ ও
গৃহস্থালি....
পুড়ে যাবে তোমার স্বাস্থ্যবতী শরীরের
প্রতিটি কোষ এবং রাত্রির সমুদ্রও
জ্বলে গিয়ে ছারখার হবে
সেই আগুনেই....
প্রেমিক হব!
নিজের আর্তস্বরে তোমাকে ডাকতে ডাকতে শহরের কার্ডিনাল রঙের পিত্তথলির সাথে সেঁটে
গিয়ে বলব- 'ভালোবাসি,
ভালোবাসি!'
সভ্য হয়ে একদিন অনুমোদিত ভালোবাসার জন্য
বাংলা অ্যাকাডেমিতে অনশনে বসব,
ঊর্ধ্বশ্বাসে দেখব আগন্তুক
প্রেমিকদের ফাঁস
পরানো মাংসাশী দুখানি চোখ ও
বিষণ্ন বুকের সাবালক
ভূখণ্ড....
মুহূর্তেই শহরের শেষ দেয়ালটায় লিখব একজন বিধ্বস্ত প্রেমিকের ঐতিহাসিক এপিটাফ, বেসিকেলি প্রেমিকদের পক্ষেই বলতে থাকব-
'ভালোবাসি, ভালোবাসি,
ভালোবাসি!'...
১৪/০৮/২০২২ খ্রি.
একজন বিধ্বস্ত প্রেমিকের জন্য শহরের শেষ দেয়ালটায় লিখব ভালোবাসি
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
প্রেমের কবিতা
পঠিত হয়েছে ৩৪৩ বার
এম মনজুরুল ইসলাম জনপ্রিয় লেখাগুলো
বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর
৩৫০৯ বার পঠিত
আমাকে হারাতে দিলে খুন হয়ে যাবে তোমার নিজস্ব সভ্যতা
৭৯৬ বার পঠিত
প্রেমিক হতে চাই না, মানুষ হতে চাই আবার
৪১৯ বার পঠিত
সিরিয়াসলি, ওই বেশ্যা বেঁচে থেকে ভালো থাকুক
৪০৩ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
আবু জাফর মহিউদ্দীন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ