অসীম আনন্দে উচ্ছ্বসিত হয়ে ফ্রাইড চিকেনের ঠান্ডা ঘরে সস্ মাখিয়ে চিবোতে চিবোতে দেখতে পেলাম দুটো খালি-গায়ে বছর আট বয়সের শিশু...
আশ্চর্য চোখে-কাঁচের দরজা
ঠেলে ভেতরে ঢুকতে চাইছে
একবার এসেও গেল সটান টেবিলে...
"কিছু দাও না, খাব, খায়নি..."
চিকেন পপকর্ণের শেষ পিস্ টা মুখে পুরে বললাম —
"যা, ওখানে বল, বল" —
দেখিয়ে দিলাম কাউন্টার ।
সেদিন পয়লা মে । ঘটনাটা পুরুলিয়ার নতুন একটা শপিং মলের KFC কাউন্টারের ।
লিক্-পিকে চেহারাটার দিকে
আর চিকেনের হাড়ের দিকে
তাকিয়ে দেখলাম —
"আমারে তাকিয়ে দেখো আরও"
সত্যি ছেলেদুটোর চোখের দিকে তাকিয়ে মনে হল —
মুরগী নয়, অজস্র অভুক্ত মানুষের হাড় চিবিয়ে খেলাম...
আমি KFC তে চিকেন খেতে পেলাম আনন্দে,দেখে গেলাম অভুক্ত মানুষ, অসংখ্য সারিবদ্ধ না পাওয়া জীবন...
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম