অসীম আনন্দে উচ্ছ্বসিত হয়ে ফ্রাইড চিকেনের ঠান্ডা ঘরে সস্ মাখিয়ে চিবোতে চিবোতে দেখতে পেলাম দুটো খালি-গায়ে বছর আট বয়সের শিশু…
আশ্চর্য চোখে-কাঁচের দরজা
ঠেলে ভেতরে ঢুকতে চাইছে
একবার এসেও গেল সটান টেবিলে…
“কিছু দাও না, খাব, খায়নি…”
চিকেন পপকর্ণের শেষ পিস্ টা মুখে পুরে বললাম —
“যা, ওখানে বল, বল” —
দেখিয়ে দিলাম কাউন্টার ।
সেদিন পয়লা মে । ঘটনাটা পুরুলিয়ার নতুন একটা শপিং মলের KFC কাউন্টারের ।
লিক্-পিকে চেহারাটার দিকে
আর চিকেনের হাড়ের দিকে
তাকিয়ে দেখলাম —
“আমারে তাকিয়ে দেখো আরও”
সত্যি ছেলেদুটোর চোখের দিকে তাকিয়ে মনে হল —
মুরগী নয়, অজস্র অভুক্ত মানুষের হাড় চিবিয়ে খেলাম…
আমি KFC তে চিকেন খেতে পেলাম আনন্দে,দেখে গেলাম অভুক্ত মানুষ, অসংখ্য সারিবদ্ধ না পাওয়া জীবন…
৭৩
