জীবনানন্দে
(প্রাণের কৃষ্ণকে)
জন্ম থেকেই দেখেছো তুমি গো,
কারাগার অন্ধকার,
বিশ্ব মানবতাকে-
দিয়েছো মুক্তির দ্বার ।
জ্ঞানের আলো জীবনে এনে
তোমার নাম-গানে
সবাই আসুক,সবাইকে দেখুক
তোমার মাঝখানে ।।