জীবন থেকে হারিয়ে গেলো কতগুলো বসন্ত,
কেউ এসে জানতে চাইলোনা কেমন আছি!
কেউ শুনতে চাইলোনা হৃদয়ের হাহাকার!
সে একবার আড় চোখে তাকিয়েছিল,
বক্ষের বাঁ দিকটা ধক করে উঠেছিলো সেদিন,
কিন্তু -
সে বাঁকানো চোখ, ধারালো নাক, কোঁচকানো ভ্রু-
এসব যেন এক মায়া-মরীচিকা!
যেন হৃদয় বিধ্বংসী এক উপহাস।
সেদিন বুঝেছিলাম,
বুঝেছিলাম, উপহাসটাই যেন উপহার!
যেন আজন্মকালের পাওনা।
বছরের পর বছর চলে গেলো!
আর চোখে পড়েনি ওই দিঘল এলোচুলের বাহার,
চোখে পড়েনি সেই ঠোঁটের উপহাসের হাসি।
একেকটা দিন যেন কয়েক বছর সমতুল্য,
অপেক্ষা -
শুধু তোমারি অপেক্ষা।
ভালোবাসার জন্য নয় আর না তো প্রেম ক্ষুধার,
অপেক্ষা শুধু তোমার উপেক্ষার।
কবিতা — তোমার অপেক্ষায়
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
বিরহের কবিতা
৩৪৩০
এআই বিশ্লেষণ (মূলভাব)
'তোমার অপেক্ষায়' কবিতাটি বিরহ, একাকীত্ব ও উপেক্ষার এক গভীর অনুভূতিমালা। কবি এখানে ভালোবাসার প্রাপ্তির চেয়ে বিরহের যাতনাকে প্রাধান্য দিয়েছেন। ক্ষণিকের অনুরাগের পর দীর্ঘদিনের নীরবতা ও উপেক্ষাই যেন জীবনের মূল বাস্তবতা হয়ে উঠেছে। কবির এই অপেক্ষা প্রেমের জন্য নয়, বরং প্রিয়জনের অবহেলার জন্য, যা কাব্যটিকে এক অনন্য ও বেদনাময় মাত্রা দিয়েছে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম