নবনীতা দেবসেন

কবিতা - মাথুর

নবনীতা দেবসেন
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ অন্যান্য কবিতা

[ বকুলের বুকের ওপর
বারবার হাওয়া বয়, তবু
বসন্তের আকাশ পাথর।]
বসন্তে কে আর ফিরে আসে
নিসর্গের বৃন্দাদূতী ছাড়া
সব নদী মিলায় আকাশে।
বরং পাখিরা উড়ে গেলে
হুলুরব করুক বধূরা
রাধা-অঙ্গ তমালের ডালে –
অভিষেক-উত্তপ্ত মথুরা।

পরে পড়বো
৫০
মন্তব্য করতে ক্লিক করুন