কবিতা — একক পুরাণ

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ বিবিধ কবিতা

দু’হাত বাড়িয়ে বললুমঃ

-“কে আছো? কোলে নাও।”
তুমি কোলে নিলে।

কিন্তু আমি ক্রমশ বামনের অনাদ্যন্ত ত্রিপাদ
আমি উত্তরােত্তর পবনপুত্রের অমােঘ অনড় পুচ্ছ
আমি/ তােমার কোল ছাড়িয়ে…

বুক মাড়িয়ে…পাঁজর গুড়িয়ে…
দুর্বার ছড়িয়ে পড়লুম
বিশ্বব্রহ্মাণ্ডে রেণু রেণু হয়ে মিলিয়ে গেলে
তুমি
আমার প্রথম ও একমাত্র
আশ্রয়।

এখন সব দরােজা, সব কোল
আমার পক্ষে
খুব ছোটো হয়ে গিয়েছে
এখন
কক্ষচ্যুত অনিকেত আমি
মহাশূন্যে অগ্নিক্ষর
মােকাবিলা করছি ঘূর্ণমান গ্রহনক্ষত্রের সঙ্গে

একা…

১৮৩ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা