কবিতা - কল্পান্তরে

মিজানুর রহমান আরিয়ান
রবিবার, ২৫ আগস্ট ২০২৪ প্রেমের কবিতা

বর্ষার বিষন্ন ভরা বিকেলে,
ঐ আকাশের প্রাণে তাকিয়ে থেকে
আমি তো তোমায় খুঁজেছি বারবার।
তুমি তো হারিয়ে গেছো স্বার্থের দুনিয়া,
দুঃখ বিলাসের রাজ্য করতে জয়।
হঠাৎ কল্পান্তরে তুমি ফিরে এসো যখন,
কত যে বিষাদ বৃষ্টি ঝরেছে আমার এই দু চোখে তখন;
তোমার অপেক্ষায় নিদ্রাহীন রাতে?
শূন্যতা আমায় হত্যা করেছে বারো মাসে।
এখন ঝাউ বাগানের পাখ পাখালির কিচিরমিচির শব্দ শুনে,
নির্জনতাকে সঙ্গী করে দিনগুলো কাটছে নানা বেশে।

পরে পড়বো
২১১
মন্তব্য করতে ক্লিক করুন