চেয়েছিলাম আপন করিতে তোমায়
তুমি করিলে পর।
ভেবেছিলাম ঘরে আনিব তোমায়
তুমি করিলে যাযাবর।।
ভালো যখন বাসোনি আমায়
কেন এলে জীবনেতে।
কেন তুমি তখন ছাড়োনি আমায়
চেয়েছিলাম যখন যেতে।।
এখন তোমার লেজে পড়েছে পা
সাথে সাথে তুমি বলিয়া উঠিলে তুই এখন চলে যা।
মানে ভালোবাসা কি একটা খেলা
এখন তোমার ভালো লাগছেনা তাই ছেড়ে চলে গেলা।।
বুঝলাম কিছু সমস্যা ছিল খুজতাম সমাধান
এমনিতেতো সব কিছুই করিতে আদান প্রদান।
কিন্তু তোমার কাছে বিচ্ছেদই ছিল সব সমস্যার শেষ
বুঝিতে বেশি তবু এটা বুঝলেনা আমার স্বপ্ন ছিল বিদেশ।।
তোমার জন্য স্বপ্ন করিলাম ত্যাগ
আর তুমি আমাকেই করিলে ত্যাগ।
এক জ্বালাময়ী সংগ্রামে ঠেলে
নিজ পথেতে চলে গেলে।
আমি পোরিতেছি ঢলে
তবু মনেতে আগুন জ্বলে।
একদিন দ্বার খুলে
আগুন মিশিবে জলে।
উঠিব আবার ফুলে
নিজ মাথাটি তুলে
তোমায় থাকিব ভুলে।।
কিন্তু মনে রেখো তুমি আমাকে,
যেদিন থাকবে আমার স্থানে
মনে কোরো তুমি আমাকে।
বুঝিবে তখন কেমন মজা পাচ্ছি এথা আমি
আমাকে মনে করে সেথা কাঁদবে সেদিন তুমি।
হাঁসবো আমি যেমন করে এখন হাসছো তুমি
আসিও সেদিন আমার দুয়ারে তুলে নেব ফের আমি।
কারন, আমার কাছে তুমিই হলে সবচেয়ে বেশি দামি
যেনো ভালোবাসি তোমায় আমি, বুঝলেনা শুধু তুমি।

মন্তব্য করতে ক্লিক করুন