যে যেখানে পারে, সেইখানে থোয়
কেড়েকুড়ে আনে যা সে,
কিছু থাকে তার হাতের মুঠোয়,
কিছু ঝরে যায় ঘাসে।
যে সে রেখেছিল লোহার খাঁচায়,
হয়েছে পাখির দানা
কিছুটা মোরগে ঠুকরিয়ে খায়,
কিছু শালিখের ছানা।
সিঁদকাঠি হাতে গর্ত খুঁড়ছে
এই রাত্রে যে, তার
জানা নেই তারই পিছনে ঘুরছে
তিন জোড়া বাটপার।
যে সেখানে পারে, রাখে সেইখানে
কেড়ে-আনা টাকাকড়ি,
তাই দেখে হাসে বাবুর বাগানে
শ্বেতপাথরের পরি।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী