মাঝে-মাঝে একটু জিরিয়ে নিতে হয়।
ঘুরে-দাঁড়িয়ে মাঝে-মাঝে একবার
দেখতে হয়
পিছনের মানুষজন, ঘরবাড়ি আর
খেতখামার।
মাঝে-মাঝে ভাবতে হয়
এই যে আমি পাথরের ধাপে
পা রেখে-রেখে
পাহাড়-চূড়ার ওই দেবালয়ের দিকে উঠে যাচ্ছি,
এর কি কোনও দরকার ছিল?
আমার মুঠোর মধ্যে খুব শক্ত করে আমি
ধরে রেখেছি সেই নিশান,
পাথরে পা রেখে-রেখে উপরে উঠে গিয়ে
মন্দিরের ওই চূড়ার যা আমি
উড়িয়ে দেব।
কিন্তু ঘুরে দাঁড়িয়ে এখন আমি
পাহাড়তলির
ঘরবাড়ি দেখছি,
খেতখামার দেখছি,
আর দেখছি মানুষজনের মেলা।
ঘুরে দাঁড়াবার এই হচ্ছে বিপদ।
মনে হচ্ছে,
কোথাও কিছু ভুল হয়ে গেল।
মানুষের ওই মেলার মধ্যেই এই
নিশানটা আমি রেখে আসতে পারতুম।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী