আমি বিষ খাচ্ছি অনন্ত, আমি বিষ খাচ্ছি ।
তুই একটু অপেক্ষা কর ।
বাইরে এমন চাঁদ, এমন জ্যোৎস্না,
তোর বুঝি ভালো লাগছে না,
কী যে ভালো লাগছে আমার !
অনন্ত, তুই তার কিছুই জানলি নে,
কিচ্ছু জানলি নে । বড় সুখ, বড় ব্যথা ।
তুই যে ফিরতে বলিস,কোথা যাবি
ঘর কোথা কোথা পাবি এরকম
পল্লবিত বিষের ভান্ডার
কোথাও পাবিনা ।
চলে যাসনে অনন্ত, শোণ, এই দ্যাখ
আর মাত্র একটি গেলাস...
আর মাত্র একটি চুমুক ।
এ-চুমুকে নেশা হবে, তারপর,তারপর,
আমরা দু'জনে মিলে ফিরে যাবো ।
সত্যি ফিরে যাবো ।
ঘরে বুঝি খুব শান্তি খু-ব ভালোবাসা
সেই ভালো, একটু তাড়াতাড়ি পা চালা,
অনন্ত, একটু তাড়াতাড়ি চল...।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী