এক দেশেতে ছিল হাজার-হাজার
জ্ঞানী-গুনী বুদ্ধিজীবি লোক।
তাদের আবার ছিল ভিষন রকম
ক্ষমতার ঐ চটি চাটার ঝোঁক।
লাভের গুড়ের একফোঁটা ভাগ পেতে
পিঁপড়ে হয়ে লাইন দিত সবে।
ভাবতো তাদের টিকি ছুতে পারে
এমন বীর আর জীবিত নেই ভবে।
এই কথাটাও জানতো ঠিকই ই তারা
থাকতে গেলে আজ যেভাবে আছি।
বিবেকটাকে বন্দি খাঁচায় রেখে
হতেই হবে ময়লা ঘাটা মাছি ।
তবু তাদের ছিল না তো মনে
এক রতিও লাজ-শরমের ছিটে।
আবর্জনায় ভর্তি ছিল মাথা
আর না হলে শুকনো গোবর ঘুটে।
চেয়ে দেখ আজকে আবার তারা
বিপ্লবীদের দুই পায়ে তেল মাখে।
সন্ধ্যে হতেই দায়িত্ব শেষ করে
ঘুমিয়ে পড়ে নস্যি ঢেলে নাকে।
আমি তাদের বাদুড় বলে ডাকি
তোমরা বলতে পারো চামচিকা।
পশুর মেলায় ছানারা খায় দুধ
পাখিরে কয় এইযে দেখো পাখা।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী