কবিতা — আমার সবুজ দেশ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ ছড়া, দেশাত্মবোধক কবিতা

এই যে আমার সবুজ দেশে
ডাকে কোকিল শালিক ,
সবুজ ঘাসে শিশির হাসে
লেগে রোদের ঝিলিক ।

সবুজ শাড়ী পরে হাঁটে
আমার সবুজ দেশ ,
রূপ কাহিনীর কল্পলোকে
ছড়িয়ে দিয়ে কেশ ।

সবুজ দেশের চির চেনা
সবুজ সবুজ গাছে
রোদ্র ছায়া মৃদু হাওয়া
তাল মিলিয়ে নাচে ।

চোখ মেলতেই চোখে পড়ে
আম কাঁঠালের গাছ,
সবুজ পাতার ফাঁকে দেখি
পাখ পাখালীর নাচ ।

নাচে সবুজ পাতা ফঁড়িং
কচি পাতার ফাঁকে ,
এ যেন এক শিল্পী হয়ে
নকশা ছবি আঁকে ।

সবুজ পাতার রূপের বাহার
দৃষ্টি কেড়ে লয় ,
আমার এদেশ সবুজ দেখে
অবাক বিশ্বময় ।

যত সবুজ রং পড়েছে
আমার দেশে বুঝি !
তাই দেশকে ভালবেসে
সবুজ স্বপ্ন খুঁজি ।

২ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা