আজ বলি এক ঈদের কথা
যে ঈদের কারণে বিশ্ব ভুবনে
উঠল মুক্তির রবি ,
ঈদুল আজহা নয়
ঈদুল ফিতর নয়
এ যে ঈদ মিলাদুন্নবী ।
আরবের মক্কার কুরাইশ কুলে
মা আমেনার কোলে ,
এসে এ ধরায় দোলে সে রত্ন
মত্ত তাওহীদি বোলে ।
যে ফুল ফুটিল মরুর কাননে
বিশ্বব্যাপী যুগে অব্দে আজো
ছড়ে পড়ে তার সুরভি ,
এ যে ক্ষণিকের ফুল নয় নয়
এ যে মানব জাতির রহমতের ফুল
খোদার হাবিব বিশ্বনবী ।
তারই আগমনে যে ঈদ
সেই ঈদই সব ঈদের সেরা ,
যার তরে ধন্য মাখলুক তামাম
ধন্য আরবের হেরা ।
তাই এসো আজ পালন করি
ঈদ মিলাদুন্নবী ,
ঈদের সেরা সেই ঈদই তো
নবী সেই খুশির রবি ।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন