আজ নদী মরে গেছে স্রোত নেই তাতে ,
দুই কুল রূপ নেয় মরু সাহারাতে ।
জল চাই জল নাই পাই কার কাছে ?
জল ছাড়া ফুল ফল ধরে না গাছে ।
খূব কম চোখে পড়ে ছোট বিল ঝিল
ভরা মাছে করে না তা আর কিলবিল ।
গাছ কেটে খাল ভরে করে বাড়ি ঘর
চিরসবুজ গ্রাম আজ করেছি শহর ।
প্রযুক্তির কালো তারে নেট পয়জন
দেয় রোগ-ব্যাধি, নিরোগ আছে কয়জন?
যানবাহন আর কল-কারখানার গ্যাস
প্রকৃতিকে জ্বলে পুড়ে আজ করে শেষ ।
দাবানলে কেন জ্বলে বন-জঙ্গল ?
কেন খরায় বের হয় সাগরের তল ?
প্রকৃতি কাঁদে মোরা দেই বেদনা
মানুষ অধীর বধির তাই শোনে না ।
মানুষ হয়েছে আজ যেন পশুমনা
প্রকৃতির প্রতি নেই কৃপা বিবেচনা ।
মানুষ এমন মোরা শুধু পেতে জানি
নিতে গিয়ে প্রকৃতির বুকে আঘাত হানি ।
খাবারে বিষ মেখে বেচাকেনা করি
জেনে শুনে ভুল করে মুখে বলি স্যরি !
হায়রে মোরা আজ কপাল পোড়া !
জল ঢালি গাছেতে কেটে দিয়ে গোড়া ।
দুর্যোগ দূর্ভোগ যত মহামারী
তাই আসে বারবার করি আহাজারী ।
লাভ কি হবে পরে করে আফসোস !
কাঁদিয়ে প্রকৃতিকে আগে করে দোষ ।