বাঁশ বাগানের মস্ত ঝোপ
দেখলে লাগে ভয়,
গভীর রাতে বাঁশ বাগানে
কারা কথা কয়?
কিচির মিচির শব্দ আসে
কখনো কুহু কেকা,
ভয়ে পেয়ে খোকা বলে
যাবো না সেথা একা।
পাশের বাড়ির বৃদ্ধ দাদা
ভোর সকালে বলে,
বাঁশ বাগানে গভীর রাতে
ভূতের খেলা চলে,
দাদিমা বলে ওরে বুড়ো
ভয় দেখাচ্ছো ছলে ।
কদিন বাদে বাঁশ বাগানে
পেঁচা দিলো ডাক,
সাথে কিছু খেঁকশিয়াল
জোরসে দিলো হাক,
দাদিমা ভয় পেয়ে খুব
দিলো এক চিৎকার!
বুড়ো দাদা এসে বলে
ব্যাপারটা মজার ।
ভোর সকালে সবাই শুনে
দিলো অট্ট হাসি,
দাদিমা ভীষণ লজ্জা পেয়ে
দিলো হালকা কাশি ।
বাঁশ বাগানে উঠলো সেদিন
পূর্ণিমা ভরা চাঁদ,
দাদা দাদি পূর্ণিমা দেখেন
হাতে রেখে হাত ।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন