বল উড়িয়ে মাঠ পেরোলেই
সেটাকে বলে ছয়,
মারবো আমি কেমনে ও ভাই
আউট হওয়ার ভয়।
গড়িয়ে সীমার বাহিরে গেলে
হয়ে যাবে চার,
ব্যাটের ওজনটা ভীষণ ভারী
ভেঙ্গে যাবে হাড়।
ব্যাটিংয়ের লোভে আমি কিন্তু
নিতে চাইনা রান,
দুই- একটা বাউন্ডারি না হলে
থাকবে না যে মান।
দুরন্ত গতিতে বলাটা আসছে
ঘুরিয়ে দেখি ঘাড়,
না জানি বলটা কোথায় লাগে
বাঁচবো বুঝি আর।
ওভার কাটে এভাবেই আমার
খেলা প্রায় শেষ,
এবার ঠিকই মারবো এক ছক্কা
জিতে যাবো বেশ।
বলার আসেছে দুর্দান্ত গতিতে
সময় নেইকো আর,
আকাশ পানে ব্যাট ঘুরালে যদি
স্ট্যাম্প হয় চুরমার।
প্রচন্ড বেগে মেরে দিবো বলটা
দিয়ে দেহের সব বল,
উড়ে যাকনা ব্যাটটা আমার
খুলে যাক হাতল।
ভাবতে ভাবতে ওভার পতন
হবে কি আর রান!
একটা ছয় নছিবে দিও খোদা
করবো টাকা দান।
শূন্য রানে তবে চলবে না আর
পাবো না আর ভয়,
ক্রিকেটার ভাই ব্যাট হাকাতেই
গেলো পেয়ে জয়।
বিজয়ের উল্লাসে তাই চারদিকে
ব্যাটসম্যানের জয়জয়কার,
ভালবাসে সবাই নাম দিয়েছে তাই
সর্বসেরা ক্রিকেটার।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন