জনা রে জনা যাচ্ছো কোথা
মাটির হাঁড়ি ক্ষেতে পুঁতা,
সেখান থেকে তুলবো হাঁড়ি
নিয়ে যাবো আমার বাড়ি ।
খেজুর গাছে রসে ভরা
শত শত ঝুলছে ছড়া ,
গাছ ছিলে তাই বাধবো দড়ি
রস বেঁচে হবে টাকা কড়ি ।
টাকা দিয়ে কিনবো চাল
নারকেল আর বৈঠার হাল,
সোনা কিনবো ভরি ভরি
ভাঙ্গাবো আমি মায়ের আড়ি।
মিষ্টি রসে বানাবো পিঠা
ক্ষির ও পায়েস ভীষণ মিঠা,
পিঠা হবে কাঁড়ি কাঁড়ি
বাতাসে সুঘ্রাণ ছড়াছড়ি ।
ঘুরতে যাবো মামার গ্রামে
সব খরচ রসের দামে,
গাছ আছে সারি সারি
সেথায় আমার পুঁতা নাড়ি।