শিশির ভেজা সবুজ ঘাসে
আমি হাঁটবো রাতের শেষে
রেখে তোমার হাতে হাত।
থাকলে তুমি আমার পাশে
যাবে সময় তোমার আশে
কাটিয়ে দেবো তিমির রাত।
হতে পারি আমি পাঞ্জেরী
হউক না পথ যতদূরি
তুমি আমাকে বানাও নাথ।
তীব্র স্রোতে নদের মাঝে
যাচ্ছে কেউ জলে ভেসে
কারোর নৌকা হয়ে কাত।
দূর্গম ওই পাহাড় মাঝে
আমি যেতে পারি মিশে
সেথা আছে গিরিখাত ।
ভেবোনা তুমি কোনো কিছু
থাকবো সদা তোমার পিছু
গেলে যাক আমার জাত।
ঝড়ের তীব্রতা থাকুক বেশি
তুমি হবে খোদার দাসী
আমি হবো আব্দুল আহাদ । (আব্দুল আহাদ অর্থ আল্লাহর দাস)
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়