দুই চোখে যা দেখি তাই লাগে ভাল,
স্রষ্টার মহান সৃষ্টি সাদা আর কালো।
কারোর কালো রূপে অপরূপ চোখ,
সাদা রূপে কেউবা কেঁদে ভাসায় বুক,
ভয়ংকর চেহারায়ও থাকে সাদা মন ,
কালো মনা সুন্দরী কারোর বড় ধন।
কালো হয়ে সেবিছে কেউ জগৎ জুরি,
কতক সাদা লোকের নেই ব্যাংক-বাড়ি,
তারা তবুও করছে দান দুই এক কড়ি,
মহানুভবের তালিকায় এসব নরনারী।
কারোর কাল মুখে হীরের মতন দাঁত,
নাক মুখ চুলের সাথে লকলকে হাত ;
কারোর দেহের সৌন্দর্য পরীর মতন,
সাজিয়ে রাখে তাদের রাণীর মতন।
অনেকের গোল মুখে নেই কোন দাড়ি,
টাকলু মাথা ওয়ালার টাকা কারিকরি,
রূপসী হলেও কারোর মন খুবই ভাল-
অপরূপ সব মানুষ,হউক সাদা-কাল।