বিকৃত মানুষের দল, দেখো না, দেখো না।
তারা এক অদ্ভুত রাতের সন্তান, চাঁদ ওঠে না— ছায়ার ঘ্রাণে, ভরে ওঠে জল্পনা।
তাদের চোখেতে জলের আভাস নাই,
আছে শুধু স্মৃতি বিষের বিষাক্ত ধোঁয়াই—
পুরাতন সত্য ধুয়ে যায় তাই, নতুন মিথ্যা আনে আরাধনা।
হাঁটে তারা পথে, নহে পথের দিকে,
ভবিষ্যৎ শবযাত্রা পথে এঁকে।
মৃত নদীর ঢেউ হাসে বুকে বুকে, কুয়াশার মতো কথা দেয় চেতনা।
এই দল, আয়নায় দেখে নাকো চোখ,
জানে তাদের ছায়া নহে, শুধুই শোক।
প্রতিচ্ছবি এক বিকৃত মুখোশ, ইতিহাস ঢেকে দেয় তার সাধনা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন