দু’চোখে নদী কেন? কেন এই পাথর বুক জুড়ে,
এ কী আলো, যে আলোয় কেবলই ছায়া ও অন্ধকার!
ক্ষমা করবেন, আপনাদের এমন চেহারা কেন,
যেন একে অপরের ছায়া গিলে খেয়েছেন?
মুখে কোনো ঢেউ নেই, না-জ্বলা আগুনের রেখা
শুধু, কেবলই শুধু, হাড়ের ভেতর থেকে এক
আওয়াজ উঠছে, বলছে, মানুষের মাংস বড়ো
নরম, বড়ো সুস্বাদু, একমুঠো নুন আর জলের
মতো। ওটা কি জল? হ্যাঁ, হ্যাঁ, ওটা জল। অথচ
কোনো পিপাসাই নেই, এক ঝলক চকমকি
জ্বলে উঠলে দেখি, সবাই সবার দিকে চেয়ে আছে,
কেউ হাসে না, কাঁদেও না, শুধু ঠোঁটের কোণে লেগে
আছে একটুখানি মাংস, অন্ধকার আর সেই আলোর
ভেতরে, মানুষ খেয়ে মানুষ বাঁচে, এ শুধু এক
নকল গল্পের ভেতরে, আসল গল্প তো হাড়গোড়।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন