লকলকে জিভে চাটছিস্ মাটি, ওরে ও ভোট-ভিখারি!
গণতন্ত্রের লাশ পুঁতে আজ করিস্ জারিজুরি?
বজ্র-কঠিন শিকল আমার— পায়ে দিয়েছিস্ দলি’,
এখন এসেছিস্ দুয়ারে আমার ভণ্ড সেলাম বলি’!
আগে দে আমার বাক্-স্বাধীনতা, আগে দে বাঁচার দাবি,
রক্তে ভেজানো এ বাংলার তুই কী ক’রে রাখিস্ চাবি?
অধিকারহীন এ খাঁচায় দাঁড়িয়ে শোনরে পিশাচ-কানা—
তোর ওই বাক্সে ঘৃণা ছিটাব, ভোট দিতে মোর মানা!
ভোটের ওই কাষ্ঠ-পেটিকা— পবিত্র নয় আর,
তোর পাপে ওটা আঁস্তাকুড়, নরকের মহাদ্বার!
সেথা মোর মত নেইকো রে আজ, নেই কোনো সম্মান,
মূত্র বিসর্জনে সিক্ত করিব তোর ওই ধূর্ত শান!


মন্তব্য করতে ক্লিক করুন