-দেখো অনন্তকাল ঝিঁ ঝিঁ পোকার মত
আমরা কথা বলছি
অথচ কোন কথাই শেষ হয় না এখনও।
একটা লাল গোলাপের কান্নার গল্প শোনাবে বলেছিলে
কবে বলবে?
-চলো উঠি। বড্ড গরম এখানে।
-দেখ, অনন্তকাল শুকনো বাঁশপাতার মতো
আমরা ঘুরছি
অখচ কেউ কাউকে ছুঁতে পারলাম না এখনও
একটা কালো হরিণকে কোজাগরী উপহার
দেওয়ার কথা ছিলো
কবে দেবে?
-চলো উঠি। বড্ড ঝড়ঝাপটা এখানে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী