—আমার চিঠিটার জবাব কই?
যদি না এনে থাকো তাহলে আজ
তুলবো দুই হাতে এমন ঝড়
বসন উড়ে যাবে চণ্ডীগড়
খোঁপার খিল খুলে বন্দী চুল
হানবে চোখে মুখে আক্রমণ।
কেউটে সাপ হবো। সাত পাকে
নগ্ন দৃশ্যের চূড়া ও তল
জড়াবো, এমনই সে আলিঙ্গন
ভাঙবে হাড়-গোড়। আমার কি?
—এমন ছটফটে ধৈর্যহীন
মানুষ কোনদিন দেখিনি আর।
শুনেছি আজকাল বোদলেয়ার
রাঁবো ও ভের্লেন পড়ছো খুব।
এখন সেই সব আগুন-তাপ
আমারই ঘাড়ে বুঝি আছড়াবে?
চিঠিটা নাও, নিয়ে শান্ত হও।
আমার হাড়গোড় ভেঙো না আর।
ভাঙলে কার ফুল তুলবে রোজ
শুনি মশাই?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মহাদেব সাহা
শুভ জন্মদিন! 🎈
মোঃজাকারিয়া মাসুদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী