কবিতা - আজ কি তাহার বারতা পেল রে কিশলয় রবীন্দ্রনাথ ঠাকুর বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ গান আজ কি তাহার বারতা পেল রে কিশলয়। ওরা কার কথা কয় রে বনময়।। আকাশে আকাশে দূরে দূরে সুরে সুরে কোন্ পথিকের গাহে জয়।। যেথা চাঁপা-কোরকের শিখা জ্বলে ঝিল্লিমুখর ঘন বনতলে, এসো কবি, এসো, মালা পরো, বাঁশি ধরো- হোক গানে গানে বিনিময়।। ♥ ০ পরে পড়বো ১৬৫ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন