রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - আমাকে যে বাঁধবে ধরে এই হবে যার সাধন

রবীন্দ্রনাথ ঠাকুর
বুধবার, ৩০ জুলাই ২০২৫ গান

আমাকে যে বাঁধবে ধরে, এই হবে যার সাধন,
সে কি অমনি হবে।
আপনাকে সে বাঁধা দিয়ে আমায় দেবে বাঁধন,
সে কি অমনি হবে।।
আমাকে যে দুঃখ দিয়ে আনবে আপন বশে,
সে কি অমনি হবে।
তার আগে তার পাষাণ-হিয়া গলবে করুণ রসে,
সে কি অমনি হবে।
আমাকে যে কাঁদাবে তার ভাগ্যে আছে কাঁদন,
সে কি অমনি হবে।।

পরে পড়বো
১২৩
মন্তব্য করতে ক্লিক করুন