রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - আমারে ডাক দিল কে ভিতর পানে

রবীন্দ্রনাথ ঠাকুর
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ গান

আমারে ডাক দিল কে ভিতর পানে-
ওরা যে ডাকতে জানে।।
আশ্বিনে ওই শিউলিশাখে
মৌমাছিরে যেমন ডাকে
প্রভাতে সৌরভের গানে।।
ঘরছাড়া আজ ঘর পেল যে, আপন মনে রইল ম’জে।
হাওয়ায় হাওয়ায় কেমন ক’রে খবর যে তার পৌঁছল রে
ঘর-ছাড়া এই মেঘের কানে।।

পরে পড়বো
১৩৪
মন্তব্য করতে ক্লিক করুন