কবিতা - বেদনা কী ভাষায় রে রবীন্দ্রনাথ ঠাকুর বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ গান বেদনা কী ভাষায় রে মর্মে মর্মরি গুঞ্জরি বাজে।। সে বেদনা সমীরে সমীরে সঞ্চারে, চঞ্চল বেগে বিশ্বে দিল দোলা।। দিবানিশি আছি নিদ্রাহরা বিরহে তব নন্দনবন-অঙ্গনদ্বারে, মনোমোহন বন্ধু- আকুল প্রাণে পারিজাতমালা সুগন্ধ হানে।। ♥ ০ পরে পড়বো ১২৪ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন