রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - ভারতলক্ষ্মী

রবীন্দ্রনাথ ঠাকুর
শুক্রবার, ৩০ মে ২০২৫ বিবিধ কবিতা

অয়ি ভুবনমনোমোহিনী!
অয়ি নির্মলসূর্যকরোজ্জ্বল ধরণী
জনকজননী-জননী!
নীলসিন্ধুজলধৌত চরণতল,
অনিলবিকম্পিত শ্যামল অঞ্চল,
অম্বরচুম্বিত ভাল হিমাচল,
শুভ্রতুষারকিরীটিনী!

প্রথম প্রভাত-উদয় তব গগনে,
প্রথম সামরব তব তপোবনে,
প্রথম প্রচারিত তব বনভবনে
জ্ঞানধর্ম কত কাব্যকাহিনী!

চিরকল্যাণময়ী তুমি ধন্য,
দেশবিদেশে বিতরিছ অন্ন,
জাহ্নবীযমুনা বিগলিত করুণা
পুণ্যপীযুষস্তন্যবাহিনী।

পরে পড়বো
৯৯
মন্তব্য করতে ক্লিক করুন