রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - বিফল নিন্দা

রবীন্দ্রনাথ ঠাকুর
শুক্রবার, ৩০ মে ২০২৫ অন্যান্য কবিতা

‘তোরে সবে নিন্দা করে গুণহীন ফুল।’
শুনিয়া নীরবে হাসি কহিল শিমুল,
‘যতক্ষণ নিন্দা করে আমি চুপে চুপে
ফুটে উঠি আপনার পরিপূর্ণ রূপে।’

পরে পড়বো
১৫১
মন্তব্য করতে ক্লিক করুন