রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - বড়ো কাজ নিজে বহে

রবীন্দ্রনাথ ঠাকুর
শনিবার, ০৫ জুলাই ২০২৫ অনুকাব্য

বড়ো কাজ নিজে বহে
আপনার ভার।
বড়ো দুঃখ নিয়ে আসে
সান্তনা তাহার।
ছোটো কাজ, ছোটো ক্ষতি,
ছোটো দুঃখ যত—
বোঝা হয়ে চাপে, প্রাণ
করে কণ্ঠাগত।

পরে পড়বো
১৩৫
মন্তব্য করতে ক্লিক করুন