রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - বরষে বরষে শিউলিতলায়

রবীন্দ্রনাথ ঠাকুর
শনিবার, ০৫ জুলাই ২০২৫ অনুকাব্য

বরষে বরষে শিউলিতলায়
ব’স অঞ্জলি পাতি,
ঝরা ফুল দিয়ে মালাখানি লহ গাঁথি
এ কথাটি মনে জান’—
দিনে দিনে তার ফুলগুলি হবে মান,
মালার রূপটি বুঝি
মনের মধ্যে রবে কোনোখানে
যদি দেখ তারে খুঁজি।

সিন্দুকে রহে বন্ধ,
হঠাৎ খুলিলে আভাসেতে পাও
পুরানো কালের গন্ধ।

পরে পড়বো
৮৫
মন্তব্য করতে ক্লিক করুন