কবিতা — চাই গো আমি তোমারে চাই

শুক্রবার, ১৩ জুন ২০২৫ গান, প্রেমের কবিতা

চাই গো আমি তোমারে চাই
তোমায় আমি চাই—
এই কথাটি সদাই মনে
বল‍্তে যেন পাই।
আর যা কিছু বাসনাতে
ঘুরে বেড়াই দিনে রাতে
মিথ্য সে সব মিথ্যা, ওগো
তোমায় আমি চাই।
রাত্রি যেমন লুকিয়ে রাখে
আলোর প্রার্থনাই—
তেমন গভীর মোহের মাঝে
তোমায় আমি চাই।
ঝড় যখন শান্তিরে হানে
তবু শান্তি চায় সে প্রাণে,
তেম‍্নি তোমায় আঘাত করি
তবু তোমায় চাই।

১৭৯ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা