রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - এ কী হরষ হেরি কাননে

রবীন্দ্রনাথ ঠাকুর
রবিবার, ২৭ জুলাই ২০২৫ গান

এ কী হরষ হেরি কাননে!
পরান আকুল, স্বপন বিকশিত মোহমদিরাময় নয়নে।।
ফুলে ফুলে করিছে কোলাকুলি, বনে বনে বহিছে সমীরণ
নবপল্লবে হিল্লোল তুলিয়ে- বসন্তপরশে বন শিহরে।
কী জানি কোথা পরান মন ধাইছে বসন্তসমীরণে।।
ফুলেতে শুয়ে জোছনা হাসিতে হাসি মিলাইছে।
মেঘ ঘুমায়ে ঘুমায়ে ভেসে যায় ঘুমভারে অলসা বসুন্ধরা-
দূরে পাপিয়া পিউ-পিউ রবে ডাকিছে সঘনে।।

পরে পড়বো
১৩৬
মন্তব্য করতে ক্লিক করুন