রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - এই মৌমাছিদের ঘরছাড়া কে করেছে রে

রবীন্দ্রনাথ ঠাকুর
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ গান

এই মৌমাছিদের ঘরছাড়া কে করেছে রে
তোর আমায় ব’লে দে ভাই, ব’লে দে রে।।
ফুলের গোপন পরান-মাঝে নীরব সুরে বাঁশি বাজে-
ওদের সেই সুরেতে কেমনে মন হয়েছে রে।।
যে মধুটি লুকিয়ে আছে, দেয় না ধরা কারো কাছে,
সেই মধুতে কেমনে মন ভরেছে রে।।

পরে পড়বো
১৩০
মন্তব্য করতে ক্লিক করুন