রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত

রবীন্দ্রনাথ ঠাকুর
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ গান

ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত
তারা আজ কেঁদে শুধায়, ‘সেই ডালে ফুল ফুটল কি গো,
ওগো কও ফুটল কত।’
তারা কয়, ‘হঠাৎ হাওয়ায় এল ভাসি
মধুরের সুদূর হাসি হায়।
খ্যাপা হাওয়ায় আকুল হয়ে ঝরে গেলেম শত শত।’
তারা কয়, ‘আজ কি তবে এসেছে সে নবীন বেশে।
আজ কি তবে এত ক্ষণে জাগল বনে যে গান ছিল মনে মনে
সেই বারতা কানে নিয়ে
যা ই যাই চলে এই বারের মতো।’

পরে পড়বো
৮৩
মন্তব্য করতে ক্লিক করুন