রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - গগনেন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুর
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ অন্যান্য কবিতা

গগনেন্দ্রনাথ,
রেখার রঙের তীর হতে তীরে
ফিরেছিল তব মন,
রূপের গভীরে হয়েছিল নিমগন।
গেল চলি’ তব জীবনের তরী
রেখার সীমার পার
অরূপ ছবির রহস্য মাঝে
অমল শুভ্রতার॥

পরে পড়বো
২২৬
মন্তব্য করতে ক্লিক করুন