রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - জীবন যখন ছিল ফুলের মতাে

রবীন্দ্রনাথ ঠাকুর
শুক্রবার, ২০ জুন ২০২৫ গান

জীবন যখন ছিল ফুলের মতাে
পাপড়ি তাহার ছিল শত শত।
বসন্তে সে হত যখন দাতা
ঝরিয়ে দিত দু-চারটে তার পাতা,
তবুও যে তার বাকি রইত কত॥

আজ বুঝি তার ফল ধরেছে, তাই
হাতে তাহার অধিক কিছু নাই।
হেমন্তে তার সময় হল এবে।
পূর্ণ করে আপনাকে সে দেবে,
রসের ভারে তাই সে অবনত॥

পরে পড়বো
১০৭
মন্তব্য করতে ক্লিক করুন