রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - জননী তোমার করুণ চরণখানি

রবীন্দ্রনাথ ঠাকুর |
শুক্রবার, ১৩ জুন ২০২৫ আধ্যাত্মিক কবিতা, গান

জননী, তোমার করুণ চরণখানি
হেরিনু আজি এ অরুণ-কিরণ রূপে।
জননী, তোমার মরণহরণ বাণী
নীরব গগনে ভরি উঠে চুপে চুপে।
তোমারে নমি হে সকল ভুবন মাঝে,
তোমারে নমি হে সকল জীবন কাজে;
তনু মন ধন করি নিবেদন আজি
ভক্তি পাবন তোমার পূজার ধূপে।
জননী, তোমার করুণ চরণখানি
হেরিনু আজি হে অরুণ-কিরণ রূপে।

পরে পড়বো
২০৮
মন্তব্য করতে ক্লিক করুন