রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - কাছে ছিলে দূরে গেলে- দূর হতে এসো কাছে

রবীন্দ্রনাথ ঠাকুর
রবিবার, ২৭ জুলাই ২০২৫ গান

কাছে ছিলে, দূরে গেলে- দূর হতে এসো কাছে।
ভুবন ভ্রমিলে তুমি- সে এখনো বসে আছে।।
ছিল না প্রেমের আলো, চিনিতে পারো নি ভালো-
এখন বিরহানলে প্রেমানল জ্বলিয়াছে।।
জটিল হয়েছে জাল, প্রতিকূল হল কাল-
উন্মাদ তানে তানে কেটে গেছে তাল।
কে জানে তোমার বীণা সুরে ফিরে যাবে কিনা-
নিঠুর বিধির টানে তার ছিঁড়ে যায় পাছে।।

পরে পড়বো
৯৯
মন্তব্য করতে ক্লিক করুন