রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - ক্ষণমিলন

রবীন্দ্রনাথ ঠাকুর
শনিবার, ২১ জুন ২০২৫ অন্যান্য কবিতা

পরম আত্মীয় ব’লে যারে মনে মানি
তারে আমি কতদিন কতটুকু জানি।
অসীম কালের মাঝে তিলেক মিলনে
পরশে জীবন তার আমার জীবনে।
যতটুকু লেশমাত্র চিনি দুজনায়
তাহার অনন্তগুণ চিনি নাকো হায়।
দুজনের একজন একদিন যবে
বারেক ফিরাবে মুখ, এ নিখিল ভবে
আর কভু ফিরিবে না মুখোমুখি পথে,
কে কার পাইবে সাড়া অনন্ত জগতে!
এ ক্ষণমিলনে তবে ওগো মনোহর,
তোমারে হেরিনু কেন এমন সুন্দর!
মুহূর্ত-আলোক কেন, হে অন্তরতম,
তোমারে চিনিনু চিরপরিচিত মম!

পরে পড়বো
১৩০
মন্তব্য করতে ক্লিক করুন