রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - কোন্ বারতা পাঠালে মোর পরানে

রবীন্দ্রনাথ ঠাকুর
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ গান

কোন্ বারতা পাঠালে মোর পরানে
আজি তোমার অরুণ-আলোয় কে জানে।
বাণী তোমার ধরে না মোর গগনে,
পাতায় পাতায় কাঁপে হৃদয়-কাননে,
বাণী তোমার ফোটে লতাবিতানে॥

তোমার বাণী বাতাসে সুর লাগালো,
নদীতে মোর ঢেউয়ের মাতন জাগালো।
তরী আমার আজ প্রভাতের আলোকে
এই বাতাসে পাল তুলে দিক পুলকে,
তোমার পানে যাক সে ভেসে উজানে॥

পরে পড়বো
১০৫
মন্তব্য করতে ক্লিক করুন