রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - কত দিন এক সাথে ছিনু ঘুমঘোরে

রবীন্দ্রনাথ ঠাকুর
শনিবার, ২৬ জুলাই ২০২৫ গান

কত দিন একসাথে ছিনু ঘুমঘোরে,
তবু জানিতাম নাকো ভালোবাসি তোরে।
মনে আছে ছেলেবেলা কত যে খেলেছি খেলা,
কুসুম তুলেছি কত দুইটি আঁচল ভ’রে।
ছিনু সুখে যতদিন দুজনে বিরহহীন
তথন কি জানিতাম ভালোবাসি তোরে!
অবশেষে এ কপাল ভাঙিল যখন,
ছেলেবেলাকার যত ফুরালো স্বপন,
লইয়া দলিত মন হই প্রবাসী-
তখন জানিনু, সখী, কত ভালোবাসি।।

পরে পড়বো
১০২
মন্তব্য করতে ক্লিক করুন