রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - মন হতে প্রেম যেতেছে শুকায়ে

রবীন্দ্রনাথ ঠাকুর
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ গান

মন হতে প্রেম যেতেছে শুকায়ে, জীবন হতেছে শেষ।
শিথিল কপোল, মলিন নয়ন, তুষারধবল কেশ।
পাশেতে আমার নীরবে পড়িয়া অযতনে বীণাখানি-
বাজাবার বল নাহিক এ হাতে, জড়িমাজড়িত বাণী।
গতিময়ী মোর সহচরী বীণা, হইল বিদায় নিতে।
আর কি পারিবি ঢালিবারে তুই অমৃত আমার চিতে।
তবু একবার, আর-একবার, তাজিবার আগে প্রাণ
মরিতে মরিতে গাইয়া লইব সাধের সে-সব গান।
দুলিবে আমার সমাধি-উপরে তরুগণ শাখা তুলি-
বনদেবতারা গাহিবে তখন মরণের গানগুলি।।

পরে পড়বো
১৮৮
মন্তব্য করতে ক্লিক করুন