রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - নিন্দা দুঃখে অপমানে

রবীন্দ্রনাথ ঠাকুর
রবিবার, ২৬ মে ২০২৪ বিরহের কবিতা

নিন্দা দুঃখে অপমানে
যত আঘাত খাই
তবু জানি কিছুই সেথা
হারাবার তো নাই।
থাকি যখন ধুলার ‘পরে
ভাবতে না হয় আসনতরে,
দৈন্যমাঝে অসংকোচে
প্রসাদ তব চাই।

লোকে যখন ভালো বলে,
যখন সুখে থাকি,
জানি মনে তাহার মাঝে
অনেক আছে ফাঁকি।
সেই ফাঁকিরে সাজিয়ে লয়ে
ঘুরে বেড়াই মাথায় বয়ে,
তোমার কাছে যাব এমন
সময় নাহি পাই।

পরে পড়বো
১০৬১
মন্তব্য করতে ক্লিক করুন