রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - ও কথা বলো না তারে

রবীন্দ্রনাথ ঠাকুর
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ গান

ও কথা বোলো না তারে, কভু সে কপট না রে-
আমার কপাল-দোষে চপল সেজন।
অধীরহৃদয় বুঝি শান্তি নাহি পায় খুঁজি,
সদাই মনের মতো করে অন্বেষণ।
ভালো সে বাসিত যবে করে নি ছলনা।
মনে মনে জানিত সে সত্য বুঝি ভালোবাসে-
বুঝিতে পারে নি তাহা যৌবনকল্পনা।
হরষে হাসিত যবে হেরিয়া আমায়,
সে হাসি কি সত্য নয়। সে যদি কপট হয়
তবে সত্য বলে কিছু নাহি এ ধরায়।
ও কথা বোলো না তারে- কভু সে কপট না রে,
আমার কপাল-দোযে চপল সেজন।
প্রেমমরীচিকা হেরি ধায় সত্য মনে করি,
চিনিতে পারে নি সে যে আপনার মন।।

পরে পড়বো
১১৯
মন্তব্য করতে ক্লিক করুন