রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - ওদের সাথে মেলাও

রবীন্দ্রনাথ ঠাকুর
শুক্রবার, ২০ জুন ২০২৫ অন্যান্য কবিতা, গান

ওদের সাথে মেলাও, যারা
চরায় তােমার ধেনু।
তােমার নামে বাজায় যারা বেণু।
পাষাণ দিয়ে বাঁধা ঘাটে
এই যে কোলাহলের হাটে
কেন আমি কিসের লােভে এনু॥

কী ডাক ডাকে বনের পাতাগুলি,
কার ইশারা তৃণের অঙ্গুলি।
প্রাণেশ আমার লীলাভরে
খেলেন প্রাণের খেলাঘরে,
পাখির মুখে এই যে খবর পেনু॥

পরে পড়বো
১৪২
মন্তব্য করতে ক্লিক করুন