কবিতা - অনেক তিয়াষে করেছি ভ্রমণ রবীন্দ্রনাথ ঠাকুর শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ অন্যান্য কবিতা অনেক তিয়াষে করেছি ভ্রমণ জীবন কেবলি খোঁজা। অনেক বচন করেছি রচন, জমেছে অনেক বোঝা। যা পাই নি তারি লইয়া সাধনা যাব কি সাগরপার। যা গাই নি তারি বহিয়া বেদনা ছিঁড়িবে বীণার তার? ♥ ০ পরে পড়বো ১৬৩ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন